জাতীয়

অসুস্থ ধর্মমন্ত্রী কায়কোবাদ সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হবে।

কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবেই তার এই অস্ত্রোপচার করা হচ্ছে।

আরও পড়ুন

অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মুহিবুল্লাহ বাবুনগরীও কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একই বিভাগের আরও খবর