সূত্র জানায়, এ বিষয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইন-বিচার
মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার উদ্যোগ
এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রায় ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাস্থলেও নেওয়া হয়।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এ আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে।
আরও পড়ুন
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে তদন্তও শুরু হয়েছে।