জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার দেওয়া পৃথক শোকবার্তায় তারা বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রাজ্ঞ নেতা।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুন

তারা আরও বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

 
 
 

একই বিভাগের আরও খবর