ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে উঠে এসেছে।
আরও পড়ুন
-
এক সপ্তাহে ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশিশনিবার, ০৪ জুলাই ২০২৬
-
বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসইশুক্রবার, ০৩ জুলাই ২০২৬
-
ছয় মাসে ডিএসইএক্সে প্রায় ৯০০ পয়েন্ট উল্লম্ফন, লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকাবুধবার, ০১ জুলাই ২০২৬
দিনভর ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।