শনিবার বিকেল ৪টায় পুরানা পল্টনের ৩/৪ মদিনা টাওয়ারে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুদানপ্রাপ্ত ১০ জনের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে তিনজন বিধবা ও দুজন বয়স্ক মুরব্বি রয়েছেন।
বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সংরক্ষিত নারী আসন-৪৮ (জাতীয় সংসদের ৩৪৮ নম্বর আসন)-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহদী হাসান শিকদার এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ।
আরও পড়ুন
অনুদানের চেকপ্রাপ্ত ১০ উপকারভোগী হলেন: ১. সাহেদা খাতুন (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ২. রোজিনা (পুরানা পল্টন, ঢাকা) ৩. কাজল খাঁ (জাজিরা, শরীয়তপুর) ৪. ইয়াসমিন বেগম (জাজিরা, শরীয়তপুর) ৫. জাহেদা বেগম (শ্রীনগর, মুন্সীগঞ্জ) ৬. মোঃ আব্দুল বারী (জাজিরা, শরীয়তপুর) ৭. চুন্নু (জাজিরা, শরীয়তপুর) ৮. মোঃ ইমরান হোসেন (জাজিরা, শরীয়তপুর) ৯. মালা বেগম (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ১০. মোঃ জাহিদুর রহমান পান্না (অভয়নগর, যশোর)।