শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ ২০২৬—জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, বডিবিল্ডিং শুধু পেশি গঠন নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনদর্শন। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায় তরুণদের শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। তরুণদের মাদকের পরিবর্তে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, প্রকৃত বিজয়ী তিনি, যিনি প্রতিদিন নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন
প্রতিমন্ত্রী এ ধরনের আয়োজন সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিচারকমণ্ডলী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।