শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৫ নম্বর আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন।
হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
শুনানিতে আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল আলম রিমান্ডের বিরোধিতা করে বলেন, আসামি অত্যন্ত বয়োবৃদ্ধ ও অসুস্থ। তিনি ঠিকমতো দাঁড়াতেও পারেন না। এর আগে পাঁচ দিনের রিমান্ড ছিলো সুইডেন আসলাম। আবার কোন ভিত্তিতে এবং কী কারণে তাকে নতুন করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, তার কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।
আইনজীবী আরও বলেন, সুইডেন আসলাম এ হত্যা মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের কাছে আবেদন জানান তিনি।
আরও পড়ুন
শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তবে ডিবি কর্মকর্তা আদালতে উপস্থিত থেকে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরলে পরে আদালত আসামিপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ নভেম্বর একই হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে পুনরায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে নিউমার্কেট এলাকার পশ্চিম পাশে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫)। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিরোধের জেরে কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল বলে মামলার অভিযোগে দাবি করা হয়। মামলার তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য সুইডেন আসলামকে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।