আন্তর্জাতিক

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ৪২ ধারার আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এ ক্ষমতা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকার নির্দেশ দিচ্ছে যে ইউএপিএর ৭ ও ৮ ধারার আওতায় কেন্দ্রীয় সরকার যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সংশ্লিষ্ট বেআইনি সংগঠনের ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে।’

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে ইউএপিএর আওতায় গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৩ ধারার ১ ও ৩ উপধারায় দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার ১৩ নভেম্বরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন ঘোষণা করেছে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর