জাতীয়

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, খামারিদের উৎসাহিতকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার প্রসার এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর