খেলাধুলা

মেসির স্কুলের মার্কশিট ভাইরাল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার অনেক আগে মেসির দিন কাটত নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলের অনুশীলন আর স্কুলের পড়াশোনায়। সেসময়ের একটি রিপোর্ট কার্ড ‘এক্স’-এ প্রকাশ করেছে স্কালোনাডোজ নামের একটি অ্যাকাউন্ট।

বিজ্ঞাপন

প্রকাশিত নথি অনুযায়ী, রিপোর্ট কার্ডটি তৈরি হয়েছিল যখন মেসির বয়স ছিল ১২/১৩ বছর। মেসি তখন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন।

বিজ্ঞাপন

রিপোর্ট কার্ডটিতে বিভিন্ন বিষয়ে মেসির পাওয়া নম্বরের উল্লেখ রয়েছে। এর মধ্যে শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন তিনি। শিল্পকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ করে। তবে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তির মতো বিষয়গুলোতে তার নম্বর ছিল ৬।

আরও পড়ুন

মার্কশিটটি প্রকাশের পর নানাধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মেসির প্রাপ্ত নম্বর নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ তার শিল্পকলার নম্বর দেখে লিখেছেন, ‘বেশ ভালো শিল্পী।’ আবার কেউ নিজের স্কুলজীবনের নম্বরের সঙ্গে মেসির নম্বর মিলিয়ে মন্তব্য করেছেন, ‘আমাদের মধ্যেও লিও-র মতো গুণাবলি আছে।’

বিজ্ঞাপন

শৈশবে মেসি কেমন ছাত্র ছিলেন, তা নিয়ে অতীতের স্মৃতিচারণ করেছেন কয়েকজন শিক্ষকও। তাদের মধ্যে আন্দ্রেয়া সোসা ছিলেন মেসির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষক। ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোকে সাক্ষাৎকারে সোসা বলেছেন, ‘সে খুব শান্ত এক ছেলে ছিল, লাজুক স্বভাবের কারণে ক্লাসে খুব একটা অংশগ্রহণ করত না। কিন্তু খেলার মাঠে ফুটবল খেলতে নামলেই পুরোপুরি বদলে যেত, ঠিক তখনই হয়ে উঠত সেই লিও, যাকে আজ পুরো বিশ্ব চেনে।’

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর