দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে এবং দুই দেশের মধ্যে কনস্যুলার সেবা সহজ করতে ঢাকায় একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান।
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের উল্লেখযোগ্য অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করেন। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।