প্রবাস

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা এবং এর সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ পদেই দৈনিক ২০ ব্রুনাই ডলার মজুরি দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান পদে দৈনিক মজুরি ২২ ব্রুনাই ডলার। গাড়ির মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে কন্ট্রেক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানিতে। প্রতিষ্ঠানটিতে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি ও প্লাম্বার পদে মোট ১১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নির্মাণশ্রমিক পদে ৮০ জন নেওয়া হবে। বিভিন্ন কোম্পানিতে সাধারণ শ্রমিক ও নির্মাণকর্মীর পাশাপাশি দক্ষ কারিগরি পেশায়ও কর্মী নেওয়া হবে।

আরও পড়ুন

নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কর্মীদের আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে। তবে খাবারের ব্যয় কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন। ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

দক্ষ কর্মীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৮৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার সংগ্রহ করে বোয়েসেলের মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।

বিজ্ঞাপন

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। নিয়োগকর্তা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করবেন। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সঙ্গে আনতে হবে। তবে অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরির নিশ্চয়তা নয়। কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তা বা তার প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই নিয়োগের নামে কাউকে নগদ টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া নির্ধারিত পোর্টাল থেকে এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তা অনুসরণ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার।

একই বিভাগের আরও খবর