শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরই সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস সাজাতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে তারা কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক তৈরির আহ্বান জানান তিনি। এসব বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই, বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে খরচ করতে না পারাই বড় সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে অর্থ ব্যয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা উচিত নয়। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষক ও জনবল সংকটের কথা তুলে ধরে দ্রুত জনবল কাঠামো নির্ধারণের তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি সুনির্দিষ্ট রূপরেখাসহ সংক্ষিপ্ত ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার তাগিদ দেন।

আরও পড়ুন

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর