প্রস্তাবিত সংশোধনীতে পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানোর পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে।
অর্থনীতি
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা ব্যবস্থা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এসব পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরবর্তী সময়ে মন্ত্রিসভার অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে।