রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে জানান, বৈঠকে দুটি প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা — একটি সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা। ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির সঙ্গে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি; বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করি, শিগগিরই তাঁরা আমাদের বৈঠকের তারিখ জানাবেন। বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় বৈঠকটি হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর