মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
শুনানিতে আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো?
মামলা বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন বাসিন্দাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিন আসামিই। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন
এ আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।
তবে আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা অপরাধ সংঘটনের সময় তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলে বিষয়টি সামনে আসে। একজন কিশোরের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।রর