জাতীয়

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তাদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। চিরাম ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম বলেন, ‘এটি একটি নক্কারজনক ও পরিকল্পিত ঘটনা। আমরা এই অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে কে বা কারা জড়িত, তা বলা যাবে। এ ছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর