চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন বলেন, মঙ্গলবার গভীর রাতে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সপ্তাহখানেক আগেও এলাকায় মশাল মিছিল বের করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জাতীয়
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টিবুধবার, ১৮ নভেম্বর ২০২৬