জাতীয়

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ। এসব উদ্যোগ নির্বাচনি ইশতেহার ও ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের এডিপির আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ১৭টিই অবকাঠামোসংক্রান্ত। চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে। এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার। পরিকল্পনায় ডিএমপির স্মার্ট পুলিশিং ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও রয়েছে।

আরও পড়ুন

বিজিবি ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট নির্মাণসহ ড্রোন ও অ্যান্টি-ড্রোন সিস্টেম যুক্ত করার পরিকল্পনা করছে; ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে এবং ১৩টি উচ্চগতির বোট কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফায়ার সার্ভিস ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। কারাগার উন্নয়নে ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ এবং জামালপুর, কুমিল্লা, নরসিংদী, রংপুর ও রাজশাহী কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। আনসার-ভিডিপি আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর