জাতীয়

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তারেক রহমান। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা হয়। এ ছাড়া কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ ও ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী ও সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর