জাতীয়

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী বলেন, এবার আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাও এ সংগ্রহ অভিযানের অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর