জাতীয়

সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে আইনটি করতে চায় সরকার। তবে আইনটি সংবেদনশীল হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা চলছে, তাড়াহুড়ো করতে চায় না সরকার। চলতি বছরের মধ্যে আলোচনা শেষ হলে এ বছরই আইনটি করা হবে, অন্যথায় পরবর্তী সময়ে করা হবে। সবাই যেন প্রকৃত অর্থেই সুরক্ষা পান, তা নিশ্চিত করেই চূড়ান্ত পর্যায়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঘটে যাওয়া ঘটনাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি চ্যানেলের নিজস্ব নীতিমালা রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে বা প্রতিষ্ঠানের ক্ষতির আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে পদক্ষেপ নিতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ডের ঘোষণার পর শ্রমিকরা কাজে ফিরে গেছেন, আজ কোনো আন্দোলন নেই। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর