বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে ইমেইলের মাধ্যমে এই জরুরি নির্দেশনা পাঠায়। এনবিআর কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর ফাঁকি ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধের অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও আয়কর আইনের ক্ষমতাবলে দেওয়া এই নির্দেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হিসাবে অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।
আইন-বিচার
২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
তালিকায় রয়েছেন সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এনভয় গ্রুপের সালাম মুর্শেদী, রেনেসাঁ গ্রুপের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ফেবিয়ান গ্রুপের সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
এছাড়া তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস ছালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারের জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের একেএম মোশাররফ হোসেন ও গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপাসহ আরও অনেকে তালিকায় রয়েছেন।