জাতীয়

সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অব্যবস্থাপনায় ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবার বেহাল অবস্থা। রোগীরা সেবা পাচ্ছেন না এবং জরুরি বিভাগে চিকিৎসক আছেন কি না, তা বোঝারও উপায় নেই।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১২টার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রায় এক ঘণ্টা জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

দুদক সূত্র জানায়, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ থাকায় সরেজমিনে বাস্তব চিত্র জানতে এই পরিদর্শন করা হয়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর