দেশগুলো হলো— সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এক চিঠিতে মন্ত্রণালয়ের এই নির্দেশনার কথা সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে জানায়। মন্ত্রণালয়ও একই ধরনের নির্দেশনা জারি করেছে।
এ অবস্থায় এসব দেশে যেতে আগ্রহীদের নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদন নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু ভিসা বা চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না— নিয়োগকর্তার পরিচয়, চুক্তি, বেতন-ভাতা ও ভিসার ধরন যাচাই করা জরুরি বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে জোরপূর্বক প্রতারণামূলক কাজ করানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তাই দালালের প্রলোভনে না পড়ে বৈধ প্রক্রিয়া যাচাই করে বিদেশযাত্রার আহ্বান জানানো হয়েছে।