জাতীয়

চার শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, চলছে সার্বক্ষণিক নজরদারি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ড্রোনে লাইভ মনিটরিংয়ের পাশাপাশি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে। দায়িত্বরত সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন এবং বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জননিরাপত্তা নিশ্চিত ও শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর