অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে মোংলায় পৌঁছে তিনি প্রথমে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। এরপর বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিজ্ঞাপন

৩৩৫.৭৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে চার বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্যের জন্য পৃথক ইয়ার্ড এবং ৪৯টি যন্ত্রপাতি স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ৩০টি ও বছরে চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জিত হবে। এতে পণ্য ওঠানামার ব্যয় কমবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও ড. শেখ ফরিদুল ইসলাম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ দেশি-বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

এরপর সড়কপথে ফকিরহাটের কাটাখালী মোড়ে পথসভা ও হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২'-এর উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর