অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা ভ্যাট নেওয়া যাবে না, ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। মজুরি ও পাথর বাদ দিয়ে এক্সচেঞ্জে ১২ শতাংশ ও পারচেজে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

আরও পড়ুন

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায়।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর