শিক্ষা

পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দিয়ে মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। পাশাপাশি শহর ও গ্রামের বৈষম্য দূর করে সব শিক্ষার্থীকে এ ধরনের প্রতিযোগিতায় সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি। আয়োজক কমিটির আহ্বায়ক রতন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জাল হোসেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর