জাতীয়

বদলিতে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ব্যক্তিগত তদবির ও প্রভাবমুক্ত রাখতে সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নের লটারি অনুষ্ঠিত হয়। বদলি বাণিজ্য বন্ধের এই স্বচ্ছ উদ্যোগকে কোনো কোনো গণমাধ্যমের বিতর্কিত করার চেষ্টা কষ্টদায়ক। সরকারের ভালো উদ্যোগগুলো অনেক সময় সংবাদে যথাযথভাবে উঠে আসে না বলেও আক্ষেপ করেন তিনি।

বিজ্ঞাপন

​জাকারিয়া তাহের আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর