জাতীয়

মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গতকাল শ্রমিকনেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মজুরি বোর্ড গঠনের এ সিদ্ধান্ত হয়েছে এবং মালিকপক্ষও তা মেনে নিয়েছে। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে কিছু লোক এসে প্রকৃত শ্রমিকদের উত্তেজিত করছে। কারখানা বন্ধ বা ভাঙচুর করা হলে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হবে, যার ফলে মালিকপক্ষ অর্থ না পেলে শ্রমিকদের বেতন পরিশোধেও সংকট তৈরি হবে।

বিজ্ঞাপন

​গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার এবং শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানান শ্রমমন্ত্রী। প্রেস ব্রিফিংয়ে শ্রমসচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর