জাতীয়

উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এম এ মজুমদার প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত আট মাসে দেশের জন্য কী করেছে, ঠাকুরগাঁওয়ের মানুষ তা মূল্যায়ন করেছেন। এই নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন; অন্যদিকে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট। যারা আজ বিক্ষোভ বা লংমার্চের ডাক দিচ্ছে, উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

বিজ্ঞাপন

​তিনি আরও জানান, সরকার দেশব্যাপী খাল ও নদী খননের যে উদ্যোগ নিয়েছে, তা প্রধানমন্ত্রী নিজে তত্ত্বাবধান করছেন। এসব কাজে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর