জাতীয়

শিল্পকলায় আজ শুরু হচ্ছে ‘হেমন্তকালীন নাট্যোৎসব’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

উৎসবে মঞ্চস্থ হতে যাওয়া নাটকগুলোর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলামের রচনা ও হুসনে মোবারকের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নটনাট্য প্রযোজিত ‘ঝিলিমিলি’, ফরহাদ মজহারের রচনায় ও মো. রিফাত আমিনের নির্দেশনায় ‘রূপকথার রাজপুত্র’ এবং হুসনে মোবারকের রচনা ও নির্দেশনায় ‘রেজাল্ট শিট’। এ ছাড়া এম এম হামিদের রচনা ও নির্দেশনায় ‘মুক্তির আলো’ এবং তাঁর রচনায় ও তানজিম আহমেদের নির্দেশনায় ‘আমার অরিন্দম’ নাটকটি প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

​আয়োজকেরা জানান, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল ধারাকে ধারণ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় নাট্যচর্চার আগ্রহ সৃষ্টি এবং মঞ্চনাটকের দর্শক তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর