অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা (Satsuki Katayama) ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির (Mimura Atsushi) দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরেও বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

আরও পড়ুন

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বড় বড় অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং নতুন চুক্তিও হচ্ছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর