সারাদেশ

এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কার্ড দেওয়ার সমীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের ১৩টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ৫টি মন্দিরের পূজারি ও সেবকদের সরকারি ভাতার আওতায় আনা হবে, যা পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠানে সম্প্রসারিত হবে। এ ছাড়া দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

​কর্মসংস্থান প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ জানান, দেবীগঞ্জের করতোয়া নদীর পাশে প্রায় ২০০ একর খাসজমিতে সোলার, গ্রিন ও ফুড প্রসেসিং জোন বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই চলছে। এটি বাস্তবায়িত হলে ২০২৭ সালের মধ্যে স্থানীয় তরুণদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর