অর্থনীতি

তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। প্রথম তিন মাসে আয়কর আদায়ে ১৭ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও ভ্যাট এবং আমদানি-রপ্তানি পর্যায়ে কাস্টমস শুল্কে বড় ঘাটতি দেখা গেছে। কাস্টমসে ঘাটতি প্রায় ১২ হাজার ১৩৫ কোটি টাকা। গত বছরের তুলনায় ভ্যাট আদায় ১৫ দশমিক ৮১ শতাংশ কমে যাওয়ার পেছনে প্রশাসনিক দুর্বলতা, তিন মাস অন্তর রিটার্ন জমার নতুন নিয়ম এবং কয়েকটি বৃহৎ প্রতিষ্ঠান থেকে ভ্যাট কম আসাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর