স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইজিপি এমন কথা বলেননি যে তিনি সরকারের কাছ থেকে ক্রসফায়ারের নির্দেশনা পেয়েছেন কিংবা নিজে তা করতে চান। পরবর্তী সময়ে তাঁর ওই বক্তব্যের ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
জাতীয়
আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ওই বৈঠকে গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। বৈঠকে গুমের শিকার পরিবারের সদস্য ও সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরীসহ অন্যরা তাঁদের আইনি বঞ্চনার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তাঁরা সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধ, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জোর দাবি জানান। বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানসহ কমিটির অন্য সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।