অর্থনীতি

ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ইপিবি জানায়, গত বছরের আটটি খাতের পরিবর্তে এবার তৈরি পোশাক, চামড়া, হস্তশিল্প, কৃষিজাত পণ্য, প্লাস্টিক, আসবাব, ওষুধ, আইসিটি, অটোমোবাইলসহ মোট ১২টি খাত স্থান পাচ্ছে। আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে এবং বিদেশি বাজারে দেশীয় পণ্যের সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সেলরদের সম্পৃক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এক্সপোকে আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী করতে বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বায়ার্স ফোরাম ও ট্রেড প্রমোশন প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই এক্সপো আন্তর্জাতিক ক্রেতা ও দেশি সরবরাহকারীদের মধ্যে সংযোগ জোরদার করে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর