রাষ্ট্রপতি বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করলেও স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তবে চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। গত ১৭ বছরে অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি
দেশের প্রতিটি খাতে জেঁকে বসা দুর্নীতি দূর করতে সরকার কাজ করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বাড়িয়েছে, তবে এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকলে সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা পাবেন।
দেশের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে সক্ষমতা বাড়াতে হবে। বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে কোলন ও রেক্টাল সার্জারির মতো ক্ষেত্রে সক্ষমতা বাড়লে রোগীরা দেশেই উন্নত চিকিৎসা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।