শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সারাদেশ
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তা অস্বীকার করা যাবে না। বিএনপি সব সময় জনগণের ভালোবাসা ও আস্থার ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, জামায়াত বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কোনো কার্যকর উদ্যোগ নেয়নি; যা প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতকে ভোট দেওয়া ভোটারদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।