শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়
কন্যাকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড় মারার অধিকার বাবার আছে: মাহবুব কবির মিলন
মাহবুব কবির তাঁর পোস্টে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, উন্নত দেশগুলোতে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার ধরন ভিন্ন। সেখানে আইন, শিক্ষা ও সুস্থ পরিবেশ সমাজকে উন্নত করেছে। অন্যদিকে আমাদের দেশে নানা অপরাধ ও অন্যায় নির্দ্বিধায় চলছে। তিনি বলেন, "আমরা জানি যতই অপরাধ করি না কেন, দুই দিন পর জামিনে বের হয়ে আসব। এ দেশে বিচারব্যবস্থার দুর্বলতা ও জবাবদিহির অভাবেই অপরাধ বাড়ছে।"
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সমাজে এমন এক ধারণার সৃষ্টি হয়েছে যে শুধু নামাজ পড়লেই সব অপরাধ মাফ হয়ে যাবে। অথচ নামাজ, রোজা, হজ ও জাকাত সৎ কর্মের অংশ মাত্র। এ ধরনের ভুল ধারণার কারণেই সমাজে অবক্ষয় বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।