এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
জাতীয়
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৫ জন এবং চট্টগ্রামে ২০০ জন ভর্তি হয়েছেন। এছাড়া সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩০ ও রাজশাহী বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন; যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।