জাতীয়

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ পরিস্থিতিতে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর