রাজনীতি

দুর্গাপূজায় উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগই করতো: ফাহাম আব্দুস সালাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পোস্টে ফাহাম লেখেন, “আওয়ামী আমলে একটা ভয় কাজ করত যে দুর্গাপূজা এলেই বুঝি গ্যাঞ্জাম লাগবে। সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না। এই শয়তানিটা আওয়ামীরাই করত এবং এটাই ছিল তাদের রাজনীতি।” এবার নিরাপদ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনের জন্য সরকার ও দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফাহাম বলেন, আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা না করে কেবল রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তাই সাধারণ মুসলমানদের নিয়ে হিন্দুদের অযথা ভীত থাকার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিএনপিসহ অন্যান্য দল ভূমিকা রাখতে পারবে। দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি ধর্মীয় সহিষ্ণুতা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর জোর দেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর