জাতীয়

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার দুই সিটির বাইরে সর্বোচ্চ ৩২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, চট্টগ্রামে ১৯৭ জন এবং খুলনায় ১৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন ও সিলেট বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর