জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি পরিচয় ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন উৎসব উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজা উপলক্ষে সরকারি বরাদ্দ ও সহায়তা নির্ধারিত নীতিমালা অনুযায়ী বণ্টনের নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন

সভায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দুর্গাপূজায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর