রাজনীতি

শাহজালাল বিমানবন্দরে হয়রানির অভিযোগ, বিমানের কাছে জামায়াতের চার এমপির চিঠি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অভিযোগকারীরা হলেন শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। অভিযোগে চার দিনের মধ্যে হয়রানির কারণ জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, বিজি-৩৩৮ ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যসহ অধিকাংশ যাত্রী ট্যাগযুক্ত জমজমের পানির লাগেজ তিন ঘণ্টা অপেক্ষার পরও পাননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও এ বিষয়ে যৌক্তিক কারণ জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, ৩৪ জন এমপি, তাদের পরিবারের সদস্যসহ ৭৪ জন এবং অন্যান্য যাত্রী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান। ইমিগ্রেশন শেষে লাগেজ নিতে গিয়ে ট্রলি সংকটের মুখে পড়তে হয়। পরে লাগেজ পেলেও জমজমের পানির জন্য প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন

তিনি জানান, বিমানের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, পানির লাগেজ বিমানে লোড হয়নি। পরে প্রায় তিন ঘণ্টা পর লিখিত অভিযোগ দিয়ে তারা বিমানবন্দর ত্যাগ করেন। বিমান কর্তৃপক্ষ জমজমের পানি বাসায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

কামাল হোসেন বলেন, জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের হয়রানির কারণ জানতে চাওয়া হয়েছে। প্রয়োজন হলে বিষয়টি সংসদেও উত্থাপন করা হতে পারে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর