অর্থনীতি

ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার সচিবালয়ে বিজনেস প্রসেস সহজীকরণ নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নিবন্ধক (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন ও সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবাকে আরও ব্যবহারবান্ধব করতে হবে।

আরও পড়ুন

ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনা এবং সেবায় স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর