বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সুযোগ-সুবিধা ও ভোগান্তির বিষয়ে খোঁজ নেন মন্ত্রী।
দক্ষ হয়ে বিদেশে না গেলে সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিমানবন্দরে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনার কথাও জানান।
পরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার গঠনের পর গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আগামী দিনে আন্তর্জাতিক শ্রমবাজারে আরও ভালো ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
প্রবাসীদের আইনি সহায়তা জোরদারের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।