বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ ও অপরাধীদের তালিকা করা পুলিশের নিয়মিত কার্যক্রম। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয় এবং ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয়
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে।
মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার ঘটনায় সরকারের দায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বা সরকারের কোনো ব্যর্থতা নেই। ঘটনায় এক পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।